মালদা

এক মহিলা তৃণমূল কর্মীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল তিন সিপিএম কর্মীর বিরুদ্ধে, ঘটনায় আক্রান্ত ৩

পঞ্চায়েত ভোটের প্রাককালে এলাকা দখলের মরিয়া চেষ্টার অভিযোগ সিপিএম কর্মীদের বিরুদ্ধে। তৃণমূল করার অপরাধে এক মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল তিন সিপিএম কর্মীর বিরুদ্ধে। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হয় ওই মহিলার দুই ছেলে। ঘটনায় রাজনৈতিক যোগ নেই মন্তব্য জেলা সিপিএম সম্পাদকের। আক্রান্ত তিনজন চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার থানার কাজিগ্রাম অঞ্চলের জ্যোৎপৃথ্বি গ্রামে। অভিযুক্তদের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। জানাযায়, আক্রান্তদের নাম দীপালি বসাক(৪৫), সহদেব বসাক(২৪) এবং শ্রীকান্ত বসাক(২১) বাড়ি জ্যোৎপৃথ্বি গ্রামে। তিন অভিযুক্ত সুখেশ মন্ডল, চন্দন বসাক এবং পান্ডু বসাকের
নামে থানায় অভিযোগ দায়ের। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। 

    আক্রান্ত মহিলার অভিযোগ, তাদের পরিবার দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে যুক্ত। কিন্তু বেশ কিছুদিন ধরে এলাকার কয়েকজন সিপিএম কর্মী তৃণমূল ছেড়ে  সিপিএমে যোগ দিতে বলে। রাজি না হওয়ায় তাকে শ্লীলতাহানি করে অভিযুক্তরা। তার কাপড়ও ছিঁড়ে দেয় বলে অভিযোগ। প্রতিবাদ করতে গেলে দুই ছেলেকেও মারধোর করা হয়। এরপর অভিযুক্তরা পালিয়ে গেলে আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে গ্রামবাসীরা। বর্তমানে তাদের সেখানেই চিকিৎসা চলছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

    এই ঘটনায় জেলা সিপিএম সম্পাদক অম্বর মিত্র জানান, এই ঘটনায় রাজনৈতিক যোগ নেই।   
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/JfwWqWhi_no